রাফিউল ইসলাম,ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:

প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)এর আওতায় যশোরের ঝিকরগাছায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে বিশ্বব্যাংক ও ইফাদের অর্থায়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১৬জুন (বুধবার) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সামাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার) সাজ্জাদ হোসেন, সংরক্ষিত নারী আসনের এমপি প্রতিনিধি ঝিকরগাছা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবি মুরাদ, যশোর ২ আসনের এমপি প্রতিনিধি উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. হারুনর রশীদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম এবং উপজেলা বিসিআইসি সভাপতি আশফাকুজ্জামান খান রনি, জিএপি (GAP) বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মফিজুর রহমান, পাটনার স্কুল কংগ্রেসের সদস্য কৃষি উদ্যোক্তা মঞ্জুরুল আলম ও তাহমিনা আক্তার শিল্পী।

আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং কৃষকদের আয় বৃদ্ধি নিশ্চিত করতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাঠ পর্যায়ে কৃষকদের আধুনিক প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং নতুন প্রযুক্তি গ্রহণের মাধ্যমেই কৃষির টেকসই উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা।

 

অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরা হয়। এর পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদিত কৃষিপণ্যের সঠিক বাজারজাতকরণ এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির বিভিন্ন কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম,সিনিয়র মৎস্য অফিসার নান্নু রেজা,ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সভাপতি আতাউর রহমান জসি, দপ্তর সম্পাদক ও যশোর বার্তা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী,সাংগঠনিক-সম্পাদক তারিক মোহাম্মদ ,প্রচার ও প্রকাশনা সহ-সম্পাদক রাফিউল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পার্টনার স্কুল কংগ্রেসের সদস্য, কৃষক প্রতিনিধি, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।