নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের কেন্দ্র শিক্ষকদের ব্যাচভিত্তিক ২ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে এ প্রশিক্ষণের সমাপণি করা হয়। রবিবার ও সোমবার এই প্রশিক্ষণ চলে।

উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপণি ও উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাই মনুল ইসলাম, উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. রাফায়েত হোসেন ও ডা. অশেষ কুমার রায়, নকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল আলম, সহকারী শিক্ষা অফিসার গোলাম রব্বানী, শেরপুর ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মওলানা মুফতী খলিলুর রহমান ও প্রাথমিক বিদ্যালয়ের ইন্সট্রাক্টর শাহিনূর সিদ্দিকা।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. মোবারক হোসেন ও জালালপুর মাদ্রাসা কেন্দ্রের শিক্ষক মওলানা মো. হাদিউল ইসলাম প্রমুখ।