আশ্রাফুল আলম মোঃ নুরুল হুদা

জ্ঞান, চেতনা ও বিবেক শব্দগুলোর সাথে আমরা খুবই পরিচিত। চমৎকার বলতে যা বুঝায় তা সবই এ তিন সহোদরে গাঁথা।খুবই গুরুত্ব ও অলংকারের দাবিদার।
মর্যাদা ও গৌরবের এ তিন শব্দ আলিঙ্গন করলে ধর্মীয়শাস্র ও অভিধানের ভাষায় তাকে একটি নাম দেওয়া হয়, নামটি আমরা সহজ ভাষায় সবাই জানি তা হল মানুষ।
জ্ঞান, চেতনা ও বিবেকের কোন একটি নিরব বা নিঁখোজ হলে পরিচিত সংজ্ঞায় আংশিক পতন ঘটে। মানুষ শব্দটা বলতে কণ্ঠ, ঠোঁট ও জিহ্বা অনেকটা বাঁধাগ্রস্ত হয়। মানুষ বলতেই এ তিনটি গুণের সমষ্টি। মনুষ্যত্ব সহ মানুষ।
তিনটি গুণ একে অন্যের সাথে পরিপূরক ভাবে সহযোগী। যদি সুষ্ঠু, সুন্দর,নির্ভূল ও গঠনমূলক ভাবে কোন বিষয়ে এ তিনটি গুণ কাজ করে তা সর্বমহলে অসাধারণ নান্দনিকতার স্হান পায়।
গুণ তিনটির সাথে আমরা সকলেই কম-বেশী পরিচিত।
জ্ঞানঃ এটা বান্দার প্রতি স্রষ্টার দেওয়া এক বিরাট নিয়ামত। যার সাথে কোন কিছু তুলনার অবকাশ নেই। পরিবার, সমাজ তথা এলাকায় সবাই সমভাবে শিক্ষিত নয়। পরিমাণে শিক্ষার বৃত্তটা নিতান্তই সংকুচিত। তদুপরি পরিবার,সমাজ বা এলাকায় ছোট বা বড় আঙ্গিকের আলোচনার টেবিলে কম শিক্ষিত বা অক্ষরজ্ঞান শূন্য কিছু মানুষের আলোচনা অনেক উঁচু শিক্ষিত মানুষকেও চরমভাবে হার মানায়। গ্যালারী একেবারে মন্রমুগ্ধ হয়ে শুনতে থাকে। পেছনে বার্তা একটাই তাকে আল্লাহ জ্ঞান দিয়েছে। এটা নিতান্তই স্রষ্টা প্রদত্ত। এতে কারো হাত নেই।
আর বিদ্যা নিজ অর্জিত। এতে বেশ নিয়মের বন্ধি হতে হয়। নির্দ্ধারিত সময় ও সিলেবাসের অনুগামী সহ সংশ্লিষ্ট উর্ধতন অফিসের পরিক্ষায় সফল হলে অর্জন হয় একটা সনদ। ফলে সমাজের স্বীকৃত একজন বিদ্যা অর্জিত ব্যক্তির পরিচয় পাওয়া যায়।
ফলে জ্ঞান ও বিদ্যা শব্দ দুইটি সহজ হলেও এর গভীরতা অনেক বেশী। এতে জ্ঞান অনেকটাই অনেক নম্বরে এগিয়ে।
চেতনাঃ এর সহজ বাংলা অনুভূতি।যা জ্ঞানের একেবারে ইমিডিয়েট সহোদর। পরিপূরক বলতে যা বুঝায়। ঘটে যাওয়া কোন বিষয় বা ঘটনার সারবস্তু আঁচ বা ধারনা করাই চেতনা বা অনুভূতি। চেতনা বা অনুভূতির কাজে জ্ঞানের অবদান অপরিসীম।
আবার অনুভূতি শূণ্য জ্ঞানীও সমাজের স্রোতে বিদ্যমান। পরিবার,সমাজ সকলেই এমন জ্ঞানীদের নম্বর দিতে পিছপা থাকে।সামনে হাত না বাড়িয়ে বেশ বাঁকা চোখেই দেখতে স্বস্তিবোধ করে।
বিবেকঃ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। পরিবার থেকে দেশীয়, এমনকি আন্তর্জাতিক পর্যায়ে এর সীমাহীন গুরুত্ব ও আলোচনা রয়েছে।যার সঠিক প্রয়োগ না হলে জ্ঞান ও অনুভূতি চরম প্রশ্নবিদ্ধ।
পরিবারেই সমালোচনা নামের লাল আওয়াজ ক্রমান্বয়ে সাইক্লোনে রুপ নেয়। সমাজ ও দেশের ইতিহাসতো রয়েই গেল।
বিবেক মানে সংগঠিত কোন বিষয়ের ন্যায্যতা ভিত্তিক যার যার প্রাপ্য হিস্যা প্রদান। হউক পরিমাণে কম বা বেশী।
জ্ঞান ও অনুভূতি ততক্ষণেই স্বগৌরবে দাঁড়িয়ে থাকে, বিবেক যতক্ষণ সুস্থভাবে তার চিন্তাশক্তির সঠিক প্রয়োগ করে।
আর বিবেক প্রতিবন্ধী হলে জ্ঞান ও অনুভূতি ধাপে,ধাপে হুঁচট খায়।
এ কারণেই এ তিনটি শব্দ সকল অভিধানেই খুব শক্তিশালী। এদের সঠিক সমন্বয় ও প্রয়োগ হলে তা হবে পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত। পাড়া-পড়শি, আাত্বীয়, সহযোগী, সহকারী সহ সর্বমহলে ক্ষেত্রমত যে যেখানে আছে প্রতিটা সুশীল মানুষই চায় শব্দ তিনটির আন্তরিক সৌহার্দ্য, ভালবাসা, সম্প্রীতি ও যথাযথ আলিঙ্গন।
এদের বিচ্ছিন্নতাই পরিবার,সমাজ দেশ তথা গোটা দুনিয়ার অশান্তির মুল কারণ।
তাই আসুন, আমরা সকলেই নিজকে নিজ থেকে শুধরে নিয়ে আমাদের পরিবার,সমাজ তথা রাষ্ট্রের কল্যাণে এ তিন গুণকে সঠিকভাবে ক্ষেত্রমত প্রয়োগ করি।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।