নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী টালকী ইউনিয়ন শাখার উদ্যোগে ও আয়োজনে ইউনিয়নের ৭৫টি দরিদ্র পরিবারের মাঝে ইফতার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার টালকী ইউনিয়নের সাইলামপুর ফকিরবাড়ী মাদ্রাসা প্রঙ্গনে সাবেক ছাত্রনেতা সমাজ সেবক ব্যবসায়ী মো. মোসাদ্দেক হোসেনের পৃষ্ঠপোষকতায় তুরস্কের অর্থায়নে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে ইউনিয়ন জামায়াত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়েজন করে।
টালকী ইউনিয়ন জামাতের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের প্রকাশনা ও সাহিত্য সম্পাদক মাওলানা হুমায়ূন আহমেদ।
টালকী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বজলুর রহমানের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সুপরিচিত পল্লী চিকিৎসক সাইফ সিদ্দিকী সৌরভ ও ৬নং ওয়ার্ডের সভাপতি মাওলানা আহমদ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যের মাধ্যমে জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনকল্যাণে নিয়েজিত ছিলো, আছে এবং থাকবে। জনকল্যাণকর কাজের অংশ হিসেবে টালকি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হলো। আর এমন জনহিতকর কাজ সারাদেশ ব্যাপী পরিচালিত হচ্ছে বলেও তিনি জানান৷ তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় সকল প্রতিবন্ধকতা দূরে ঠেলে জনগণের পাশে ছিলো, আছে এবং থাকবে ইনশাল্লাহ।’ ভবিষ্যতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক পরিচালিত এমন জনকল্যাণকর কাজে সকলের দোয়া ও পরামর্শমূলক সহযোগিতা কামনা করেন বক্তারা।
এসময় উপজেলা, ইউনিয়ন ও পৌর জামায়াত এবং অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গসহ কর্মী-সমর্থক ও পাঠাকাটা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগী প্রায় একশত’ দরিদ্র পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
বিতরণকৃত ইফতার সামগ্রীর প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, ছোলা, মুড়ি, খেজুর, চিনি ও লবণ এই ৮টি নিত্যপণ্য রয়েছে। যা দিয়ে একটি ছোট পরিবারের পবিত্র রমজান মাসব্যাপী ইফতার চলবে।