স্টাপ রিপোর্টার: 

সুনামগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উপলক্ষে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের ৫ম বর্ষপূর্তি পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি,  মোড়ক উন্মোচন ও বই পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঠাগারের প্রধান উপদেষ্টা আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ আইডিয়াল একাডেমীর সহকারী শিক্ষিকা লাকী দাস, রায়হানা পারভীন, প্রিয়া দেব, শিউলি বেগম ও রামিনা আক্তার শোভা।

বক্তারা বলেন, বই ও পাঠাগার মানুষের জ্ঞান ও মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে বইমুখী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঠাগারের নির্বাহী সদস্য সাইফুল ইসলামসহ শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্মল শুক্ল বৈদ্য। শেষে বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।