আশ্রাফুল আলম মোঃ নুরুল হুদা
সিনিয়র শিক্ষক (ইসলাম শিক্ষা)
বড়দল উচ্চ বিদ্যালয়,তাহিরপুর, সুনামগঞ্জ।
ফিলিস্তিনের উপর বন্য হায়েনা ইজরায়েলের ভয়াবহ লোমহর্ষক অত্যাচারে বিশ্বের কিছু চিন্নিত অমানুষ বাদে আজ ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতিভেদ ভূলে গিয়ে সকলেই গভীরভাবে শোকাহত।
যার প্রেক্ষিতে সারা বিশ্বেই যার যার অবস্থান থেকে প্রতিবাদ,নিন্দা,বিক্ষোভ,মিছিল সহ রাষ্ট্রীয় কুটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তবে এ প্রচেষ্টার সাথে আরো কিছু কৌশলী কাজ না করলে এদের বিবেকহীন বেহায়াপনার দূর্গন্ধময় হিংস্র চাকা থামানোর দৃশ্যমান কোন আলামত নেই।
কৌশলী কাজের নমুনা হিসাবে আমার কিছু পরামর্শ।
১/ ইজরায়েল তো বটেই সারা বিশ্বে মুসলিম বিদ্বেশী কর্মকাণ্ডের মোকাবেলায় বিশ্ব থেকে বাছাই করে তেজস্বী নীতিবান ইসলামিক স্কলারদের নিয়ে নতুন একটি ইসলামীক ফোরাম গঠন আবশ্যক। (ওআইসির ভূমিকা ? )
২/ এ ফোরামের শাখা বিশ্বের প্রতিটি রাষ্ট্রে সক্রিয় রাখার সুস্পষ্ট পরিকল্পনা থাকবে।
৩/ বাংলাদেশে সকল মতাদর্শের মুসলিম স্কলারদের নিয়ে একটি সর্বদলীয় উলামা ঐক্য পরিষদ গঠন করতে হবে।
৪/ যখনই ইসলাম বিদ্বেষী লেখক,সাংবাদিক,সহ যে কোন পেশায় নিয়োজিত লোকের কর্মকাণ্ডে প্রমাণীত হয় কোরআন হাদীস ও মানবতা লঙ্গিত কোন কাজ তখন সকলেই এক ব্যানারে সময়পোযোগী দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে।
৫/ এখন ইজরায়েলের সকল পণ্য বয়কটের সুস্পষ্ট বয়ান ইউটিউব, ফেইসবুক সহ সকল প্রচারণায় প্রচার করতে হবে।
৬/ প্রত্যেকটা বিভাগীয় শহর,জেলা শহর ও উপজেলায় দায়িত্বশীল কমিটি গঠন করে প্রজেক্টরের মাধ্যমে ইজরাইলী পণ্যের সকল তালিকা উল্লেখ সহ তা বয়কটের বিরামহীন বয়ান চালাতে হবে।
৭/ ইজরায়েল পণ্যের দোকানী,কোম্পানি, সাপ্লায়ার সহ এ কাজে যারা জড়িত তা বন্ধে তাদের সাথে ইসলামী ঐক্য পরিষদের স্কলারদের কার্যকর আলাপ চালাতে হবে।
৮/ বিক্ষোভ মিছিল, সমাবেশ সহ এসব গণজমায়েতের সুযোগ নিয়ে কিছু স্বার্থান্বেশী অনুপ্রবেশকারী লোটেরা বিভিন্ন মার্কেটে ডুকে দৃশ্যমান অপকর্ম যা ইসলাম বা ইসলামীক স্কলারদের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ যাতে পুণরায় না ঘটে সেদিকে কড়া নজর রাখতে হবে।
৯/ ভিন্ন ধর্মের ব্যবসায়ীদের সাথে ইজরায়েল বর্বরতা একটা চূড়ান্ত অমানবিক বিষয় এ নিয়ে আলোচনা করে তাদেরকে ইজরাইলী পণ্য বয়কটের কার্যকর আলোচনা করতে হবে।
সবমিলিয়ে সকল ধর্ম তথা সকল মানবিক বিবেক সঠিকভাবে জাগ্রত হলে ইজরায়েল হায়েনা সহ সকল হায়েনাই মানবিক বিবেকের কাছে পরাজিত হবে ইনশাআল্লাহ।
আসুন সকলেই নীতি ও আদর্শে মানবিক হয়ে পৃথিবীটাকে বিবেকময় জাগ্রত পৃথিবীতে রুপান্তরিত করি।
মহান আল্লাহ আমাদের সহায় হউন।