আশ্রাফুল আলম মোঃ নুরুল হুদা
সিনিয়র শিক্ষক (ইসলাম শিক্ষা)
বড়দল উচ্চ বিদ্যালয়,তাহিরপুর, সুনামগঞ্জ।

 

আমরা সকলেই বাঁচতে চাই। হায়াত চাই।হায়াত নামের শব্দটা অনেক দামী বা মূল্যবান। যা কারো নিজস্ব তৈরী বা বানানো নয়,তা গোলামের প্রতি মনিবের (আল্লাহর) বিশেষ কৃপা। কথা,কাজে,মন -মননে চিন্তা-চেতনায়, শিক্ষা-দীক্ষায় তথা ইতিহাসে বাঁচতে চাই। বাচাঁর মতো বাঁচতে চাই। বাঁচতে চাওয়ার ধরণ ব্যক্তি বিশেষে ভিন্ন হতে পারে।
ব্যক্তি নিজেকে যে পথে পরিচালিত করবে সে পথই তাঁকে সামনে নিয়ে যাবে। সেটা হয়তো আলোকিত নতুবা অন্ধকার। পথিক হওয়ায় পথের কোন দোষ নেই, পথিকের স্বপ্ন, চিন্তা ও সিদ্ধান্তই মূলকথা।
তাহলে বেচে থাকার সঠিক পথ কোনটি?
কেউ ভালো কথা,সুন্দর কথা, সঠিক কথা ও সময়োপযোগী কথা বলতে পারে। এটা তাকে বেচে রাখার একটা হাতিয়ার।
আবার কেউ মনের দিকে অত্যন্ত পরিচ্ছন্ন, মানষিক ভাবে মানুষের আপদে- বিপদে আশ্রয়ী।
যা তাঁর আচরণিক সৌন্দর্যের বহিপ্রকাশ। এগুলো ব্যক্তিকে বেচে থাকা নয়, তাঁকে অসম্ভব নান্দনিক উচ্চতায় পৌঁছে দেয়। অমর হওয়া বা বেচে থাকার নানা জার্ণির মধ্যে এগুলো ইতিবাচক।
পক্ষান্তরে জ্ঞান,অভিজ্ঞতা, দক্ষতা ভিন্ন মাত্রায় বা রাস্তায় হলে তার বেচে থাকার ধরন বা স্টাইল হয়তোবা বেশির ভাগই উল্টো রঙের হওয়া স্বাভাবিক।
অনেক গুলো চেনা-জানা শব্দের মাঝে অল্পতেই ধারনা নেওয়ার সুযোগ থাকে। মদ,জুয়া,হিংসা-বিদ্বেষ,সুদ-ঘুষ, অনিয়ম,অগঠন ও ছন্দপতন প্রকাশিত শব্দ বা বাক্য।
জনপদের বহুরুপি মানুষের স্বাভাবিক চিন্তায় আঘাত করতে এমন অস্ত্র ভয়ানক।
তারা মনোজগতে ব্যক্তির ক্ষেত্রে আরো শক্তিশালী নতুন ডিএসেলার ক্যামেরায় সার্বক্ষণিক চোখ রাখে। যার মধ্যে
যোগ হয় কথা ও কাজে সচরাচর ফারাক।
এমন চিত্র ও চরিত্র ক্যামেরায় বন্ধি হলে নিজে যেমন ভয়ানক অন্ধকারের বাসিন্দা, পাশাপাশি পরিবার ও সমাজ এর ভয়াল দুর্গন্ধের অংশীদার।
এ নেগেটিভ বৃত্তের বাহিরে যাওয়া সফল ভাগ্যের ইঙ্গিত। শুধু দৃঢ়চেতা মনোবল,অটল সিদ্ধান্ত ও কাজের ধারাবাহিক চর্চা হলেই সফল হওয়া সম্ভব। অর্জিত হবে ফুটন্ত গোলাপের বিকশিত সৌরভ। যার সুঘ্রাণ শুধূ নিজের মনে ও গায়ে নয় পরিবার, সমাজ,এলাকা তথা রাষ্ট্রও উপকার ভূগে গর্বিত অংশীদার।
এ অবস্থায় বেচে থাকবো কোন পথে?
কর্দমাক্ত, অন্ধকার, কিংবা দুর্গন্ধময় পিচ্চিল পথে?
না
গোলাপের সৌরভে বিকশিত নান্দনিক সংবর্ধিত পথে?
আমরা সকলেই বাচতে চাই
যে পথ সুন্দর, আলোকিত ও নান্দনিক সংবর্ধনায় ভরপূর সেই পথে।
আল্লাহ আমাদের সবাইকে সেই আলোকিত পথের স্হায়ী বাসিন্দা করে নাও।