সোহেল আহমদ সাজু, সুনামগঞ্জ থেকে ::

 

সুনামগঞ্জে আনোয়ারা মোজাহিদ নার্সিং কলেজের ২৭শে অক্টোবর সোমবার সকাল ১০ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমিতে দ্বিতীয় ব্যাচের নার্সিং ছাত্র ছাত্রীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর হাসপাতালে আরএমও
ডাঃ মোঃ রফিকুল ইসলাম সহ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল সুনামগঞ্জের সেবা তত্ত্বাবধায়ক মোঃ বোরহান উদ্দিন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল সুনামগঞ্জের নার্সিং সুপার ভাইজার আমিনা বেগম ও ওটি ইনচার্জ রুবি আক্তার এবং আনোয়ার মুজাহিদ নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রিজোয়ানা জান্নাত হিরা
উপস্থিত ছিলেন বিদায়ী ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষার্থী বেলাল আহমদ, তায়িবা আক্তার, সারেকা আক্তার প্রমূখ।

বক্তারা বলেন, সুনামগঞ্জে আনোয়ারা মোজাহিদ নার্সিং ইনস্টিটিউটের পরীক্ষা হয় বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিলের পরিচালিত হয়। নার্সিং কলেজের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার জন্য ছাত্র/ছাত্রীদের আহ্বান জানানো হয়। শেষে নার্সিং ছাত্র–ছাত্রীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।