শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়নের কার্যক্রমের অংশ হিসেবে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে এমপি পদে প্রতিদ্বন্দ্বীতা করার লক্ষ্যে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মাজহারুল ইসলাম বাবু-এর নেতৃত্বে আনন্দগণ পরিবেশে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়নের কাজ চলছে।

মাজহারুল ইসলাম বাবুর নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য নকলা হাসপাতাল রোডে স্থাপিত অস্থায়ী কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় এই কার্যক্রম পরিচালনা করছেন বাংলদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক, বাংলদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক ও শেরপুর জেলা বিএনপির অন্যতম সদস্য এডভোকেট মাজহারুল ইসলাম বাবু।

তাঁর নেতৃত্বে সদস্য সংগ্রহ ও সদস্য নবায়নের কার্যক্রমে যে বা যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে শহর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আনিছুর রহমান আনিছ, সাবেক সদস্য ফিরুজ সরকার, শহর যুবদলের যুগ্ম আহবায়ক মীর হাসান, মেহেদী হাসান মিন্টু ও কামরুল হাসান, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ ফরিদ, শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম রিজন, ওয়ার্ড যুবদলের আহবায়ক মিশকাত হোসেন আকাশ, পাঠাকাটা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম সোহেল ও জজ মিয়া, টালকী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহব্বায়ক সুমন মিয়া ও মাফিজুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সাবেক যুগ্ম আহবায়ক ছোরহাব আলীর নাম উল্লেখ করার মতো। এছাড়া উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে এ কাজে অংশ গ্রহন করছেন। নেতাকর্মীদের কাজে সন্তুষ্ট হয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।