শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এম এ ছাত্তার বলেছেন, “তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের কাবিলাখাই গ্রামে রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এক উঠান বৈঠকে এ কথা বলেন।

কাবিলাখাই গ্রামের বিএনপি নেতা আসাদের সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা তালুকদার এ এইচ মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন গ্রামের মুরুব্বি সায়েদ মিয়া, আফরোজ আলী, নুরুল হক, এলাইচ মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তরুণরা।

এসময় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও সিলেট মহানগর বিএনপি নেতা মহিউদ্দিন বাবলু, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহেদ আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম নাছির। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা ফয়সল আহমেদ বিপ্লব, মহিম উদ্দিন, জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা জয়নুল হোসেন, হাসান আহমদ, বিলাল, জাহেদ, ফাহিম, নুর আলী, গুলজার, মাজেদ, ছাত্রদল নেতা দুলন, ইমন, হোসাইন, মুনাজ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা জুয়েব হাসানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।