নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলা বদলী জনিত ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা ও নবাগত ২ কর্মকর্তাকে বরণ করে নিয়েছে নকলা অফিসার্স ক্লাব। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
বিদায়ী কর্মকর্তারা হলেন বিএডিসি হিমাগারের উপপরিচালক (টিসি) কৃষিবিদ মো. শহিদুল ইসলাম, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মনতোষ কুমার সরকার ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পাল।
এছাড়া নবাগত যে দুই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয় তারা হলেন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানী ও উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জাকিয়া জান্নাত।
এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নকলা উপজেলায় কর্মরত সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগন তথা অফিসার্স ক্লাবের সকল নেতৃবৃন্দ ও সদস্যগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানী সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার ও উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জাকিয়া জান্নাত সদ্য বিদায়ী তাহমিনা ইয়াসমিনের স্থলাভিষিক্ত হয়েছেন৷ আর বিদায়ী বিএডিসি হিমাগারের উপপরিচালক (টিসি) কৃষিবিদ মো. শহিদুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন কৃষিবিদ মো. খলিলুর রহমান৷