সোহেল আহমদ সাজু, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::::

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার স্বনামধন্য , জনপ্রিয় ও জনবহুল বাজার শক্তিয়ারখলা বাজার।
শক্তিয়ারখলাবাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ই সেপ্টেম্বর )
শক্তিয়ারখলা বাজারে এরশাদ মার্কেটে ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে বিকাল সাড়ে ৩টায় ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন।

নির্বাচিতরা হলেন মোঃ ফজলুল করিম সভাপতি ও খোকনুজ্জামান সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ গোলাম রহমান

 

১৮৬ জন ভোটারের মধ্যে ১৮২ জন ভোট প্রদান করেন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়।