তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাসিন্দা যুবলীগ নেতা রায়হান উদ্দিন রিপনকে জড়িয়ে একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি। এক লিখিত প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রতিবাদলিপিতে রায়হান উদ্দিন রিপন বলেন, সংবাদে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ ও তথ্য উপস্থাপন করা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। একটি কুচক্রী মহল তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা অনুসরণ না করে যথাযথ তথ্য যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের সংবাদ প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।
এ ছাড়া, মানহানিকর ও অসত্য তথ্য প্রকাশের ঘটনায় প্রয়োজন হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রতিবাদলিপিতে উল্লেখ করেন রায়হান উদ্দিন রিপন।
তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করে বিষয়টি দেখার জন্য।