সেলিম আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক:
আমরা জুলাই যোদ্ধা, সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন, সুনামগঞ্জ -১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল, ২ আসনের সাংসদ নাসির উদ্দিন চৌধুরী, ৩ আসনের সাংসদ এম কয়সর আহমদ, ৪ আসনের সাংসদ নুরুল ইসলাম নূরুল, ৫ আসনের সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন ও জেলা প্রশাসক মিজানুর রহমান চৌধুরী মিজান।
গতকাল মঙ্গলবার (২৯ জুন) সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক মো. আল মিরাজ এ কমিটি অনুমোদন দেন। এতে মো. হাফিজুল ইসলাম রাজুকে আহ্বায়ক ও মো. বজলু মিয়াকে সদস্য সচিব করা হয়।
তাঁদের উদ্দেশ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের স্মৃতি-চেতনা ধরে রাখা, আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়ে চিকিৎসাধীন বা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের আইনি, আর্থিক ও চিকিৎসা সহায়তাসহ পুনর্বাসনের জন্য কাজ করা, সমাজ ও রাষ্ট্রে যেকোনো রূপ স্বৈরাচার বা ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জনসচেতনতা তৈরি করা, একটি বৈষম্যহীন সমাজ গঠন করা, প্রতিটি নাগরিকের সমান অধিকার, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদা নিশ্চিত করা, তরুণ প্রজন্মকে সাথে নিয়ে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে ভূমিকা রাখা, দেশের যুবসমাজ ও শিক্ষার্থীদের সৃজনশীল, সামাজিক ও রাজনৈতিক নেতৃত্ব বিকাশে প্ল্যাটফর্ম হিসেবে কাজ করা। এতে সবার সহযোগিতা কামনা করেন।