সেলিম আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক:
অপরাধমূলক কর্মকান্ড রোধে শুক্রবার (৫ জুন) নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া জামে মসজিদে ওসি মো. হাফিজুল ইসলাম হারুন, সমসাময়িক বিষয়ে আলোচনা করেছেন।
উপস্থিত মুসল্লীগণের উদ্দেশ্য তিনি বলে, সন্তানদের নৈতিক শিক্ষাদানে উদ্বুদ্ধ করা, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং এর মত অপরাধ থেকে তরুণদের দূরে রাখা, জমি সংক্রান্ত বিরোধে না জড়ানো, অন্যের ধর্মের প্রতি আঘাত না করা, আত্মহত্যার কুফল, ওরশ বা মাজার শরীফ নিয়ে অপ্রীতিকর কোন ঘটনা না ঘটানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ওসি মো. হাফিজুল ইসলাম হারুন জানান, শুধু পুলিশি তৎপরতা দিয়ে অপরাধ নির্মূল সম্ভব নয়, এর জন্য প্রয়োজন পারিবারিক ও সামাজিক সচেতনতা। সন্তানরা কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, সে বিষয়ে অভিভাবকদের কঠোর নজরদারি রাখার আহ্বান জানান। এসময় মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের সাথে জড়িতদের ব্যাপারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন তিনি।