সেলিম আহম্মেদ,ধর্মপাশা:
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রাম থেকে ৩৮টি ইয়াবা ট্যাবলেটসহ তরিকুল ইসলাম (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় মাদকবিরোধী কমিটি ও সচেতন গ্রামবাসী।
তরিকুল বারহাট্টা উপজেলার ভাটগাঁও কেশবপুর গ্রামের হোসেন আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী এনামুল ও আলী হোসেন জানান, দীর্ঘদিন ধরে একটি মাদক ব্যবসায়ীচক্র এলাকার আনাচকানাচে মাদক পৌঁছে দিয়ে যুব সমাজ নষ্ট করছে। মাদকবিরোধী কমিটির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি কামনা করি।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্ল্যাহ জানান, শনিবার (২০ জুন) সকাল ৮টায় তরিকুলের গতিবিধি সন্দেহ হলে জিজ্ঞেসাবাদের একপর্যায়ে তল্লাশি চালায় মাদকবিরোধী কমিটি ও সচেতন গ্রামবাসী। এতেই মিলে ইয়াবা ট্যাবলেটের একটি প্যাকেট। পর পালানোর চেষ্টা করলে তাঁকে ধরে বেঁধে রেখে পুলিশকে খবর দেয় তাঁরা। পরে সেখান থেকে তাঁকে উদ্ধার করে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত তরিকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।