নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে নির্বাচিত শিক্ষার্থী এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে এসব বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। এছাড়া ওই অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরসেদুর রহমান ও যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল ওয়াহেদ খান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীমসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, উপকারভোগী শিক্ষার্থী, অভিভাবক ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তরা উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানের পরে সরকারের চলতি মেয়াদে তথা ৫ বছরে দেশব্যাপি ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।