✪রাহমান তৈয়ব
প্রবাসী গীতিকার সৈয়দ জুনায়েদ আহমদের কথায়
সিলেটের রত্ন ভাববাদী গায়ক সুফি আজিজের সুরে ও কণ্ঠে বাংলাদেশের ব্যস্ততম ও প্রতিভাবান মিউজিক ডিরেক্টর আকাশ মাহমুদের বর্ণীল সঙ্গীতায়োজনে "রাধিকা সুন্দরী" শিরোনামে দেশের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে একটি সম্পূর্ণ ভিন্নধাচের গান রিলিজ হয়েছে।
এই গানের কথা,সুর,ভিন্ন ঘরনার গায়কি,মিউজিক এবং দৃশ্যায়ন অন্যান্য বাংলা গানের চেয়ে সম্পূর্ণ আলাদা।এগুলো হচ্ছে এই গানের স্পেশালিটি।একারণে গানটি দর্শক মহলে নন্দিত হবে বলে ভাবনা গানের সাথে সংশ্লিষ্টদের।
গানের ভিজুয়ালাইজেশনের কাজ করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসিতে)। সালমান আহমেদ সোহাগের নির্দেশনায় হিরা শিকদার ও শিলা হোসাইনের কোরিওগ্রাফিতে মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন আকাশ মাহমুদ,সুফি আজিজ এবং অপুর্বা সহ অনেকেই।
গানটি প্রসঙ্গে কণ্ঠ শিল্পী সুফি আজিজ বলেন,গান সবার জন্য। তবে যারা প্রকৃত অর্থে গান বুঝেন তারা একটু আলাদা। তারা অন্তর দিয়ে গান শুনেন। গান হল প্রেমের এক গভীর নিদর্শন।আমার গাওয়া এই গানে সবার মন মজবে বলে আমার বিশ্বাস।গানপ্রেমীরা যেন এই গান শেয়ার দিয়ে আমাদের সহযোগিতা করেন,এটা আমার প্রত্যাশা।
গানের গীতিকার সৈয়দ জুনায়েদ আহমদ বলেন,সুফি আজিজ নিরবে রয়ে যাওয়া সিলেটের অমুল্য এক সম্পদ।রুচিশীল গানেই কেবল তাঁর মন বসে। ভিউ বিচারে কখনো গান শ্রেষ্ঠ হতে পারেনা।তবুও বর্তমান সময়ে মানুষ ভিউকে প্রাধান্য দিয়ে থাকে।আমি বিশ্বাস করি আকাশ মাহমুদ ভাইয়ের সঙ্গীতায়োজনে সুফি আজিজ যেভাবে গানটি গেয়েছেন সেটি নিশ্চয়ই দর্শক মহলে সাড়া ফেলবে।
উল্লেখ্য, সুফি আজিজ নিজেও একজন উচ্চ মার্গের গীতিকার ও সুরকার।তাঁর গানের কথা ও সুর ভিন্নধর্মী।আর এখানেই তিনি অন্যান্য গীতিকার ও সুরকার থেকে আলাদা।তিনি ভাববাদী মানুষ। ভাবের মিল হলেই কেবল কারো সাথে সখ্যতা গড়ে উঠে, নইলে না। সুফি আজিজের গানের ওস্তাদ ছিলেন এশিয়া মহাদেশের বিখ্যাত লোক সংগীত শিল্পী ও সুরকার একুশে পদক প্রাপ্ত শ্রী বিদিত লাল দাস। শ্রী বিদিত লাল দাসের ছাত্রদের মধ্যে সুফি আজিজ অন্যতম। ছাত্রদের মধ্যে সুফি আজিজ সবচে বেশি স্নেহধন্য ও আশীর্বাদপুষ্ট ছিলেন। শ্রী বিদিত লাল বহুবার সুফি আজিজকে সাথে করে কলকাতার বিভিন্ন বড় প্রোগ্রামে গান করিয়েছেন।গুরুর দেয়া শিক্ষা ও নীতিতে বিশ্বাস করেন তিনি।এজন্য তাঁর কাজের কোয়ালিটিও ভিন্ন।মার্কেটে সুফি আজিজের গান কম হলেও অনেক লোক গবেষকদের নজর কেড়েছেন তিনি।
সুফি আজিজ ১৯৮০ খ্রিস্টাব্দের ২১শে ফেব্রুয়ারি,সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের কদমতলির
দক্ষিণ কুশিঘাট এলাকায় জন্ম গ্রহণ করেন।