নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সুরমা ইউনিয়নের হাওলারঘাট বাজার প্রাঙ্গণ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনায় অংশগ্রহণ করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন সুরমা ইউনিয়ন বিএনপির আহবায়ক হোসেন আলী এবং সঞ্চালনা করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুনামগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক উমর ফারুক। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক সাংগঠনিক সম্পাদক আ. স. ম. খালিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সদর উপজেলা শাখার সাবেক সভাপতি ও জেলা আহবায়ক কমিটির সদস্য সেলিম উদ্দিন ভুট্টো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন, আবুল মুনসুর শওকত, ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ, এবং সাবেক প্রচার সম্পাদক মঈন খাঁন ময়না। এ সময় জেলা ও উপজেলা বিএনপি ছাড়াও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনের শেষ পর্যায়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মো. ফিরোজ মিয়াকে সভাপতি এবং মো. সামছুল আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বার্তা প্রেরক
মোঃ আফজাল হোসেন
সুনামগঞ্জ৷
তাং ০৭/১০/২০২৫ইং
০১৭১১৪৭৭০২৪