বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আসা একটি ট্রাক সহ ৫৫ লাখ টাকার ভারতীয় ফুসকা আটক করেছে বর্ডারগার্ড বিজিবি।
জানা যায়, গতকাল শনিবার ভোরে চিনাকান্দি বিওপি'র একটি টহল উপজেলার ধনপুর ইউনিয়নের রাজাপাড়া নামক স্থান থেকে একটি ট্রাকসহ ৬ হাজার ১৫৬ কেজি ভারতীয় ফুসকা আটক করে। যার আনুমানিক মূল্য ৫৫ লাখ ৩৯ হাজার টাকা।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ভারতীয় ফুসকা ও ট্রাক সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।