সুনাম দিগন্ত ডেস্ক:
ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম,সুনামগঞ্জ জেলা শাখার কমিটি গঠিত হয়েছে।
আলহেরা জামেয়া ইসলামিয়া আলীম মাদ্রাসার বাংলা প্রভাষক,কবি ও বাচিকশিল্পী মামুন সুলতানকে সভাপতি এবং ভাতগাঁও আইডিয়াল কলেজের ইংরেজি প্রভাষক,কবি,গীতিকার ও নাট্যনির্মাতা
রাহমান তৈয়বকে সাধারণ সম্পাদক করে মোট ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি ভাটিবৃন্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি ও সাংবাদিক মহসিন কবির,সমাজ সুরক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি ও লেখক রেজাউল করিম কাপ্তান,সাংগঠনিক সম্পাদক কবি ও গীতিকার মাজহারুল ইসলাম,মহিলা বিষয়ক সম্পাদক কবি এনিমা জাহান শিপা,নির্বাহী সদস্য কবি একরামুল হক সেলিম,কবি সৈয়দ আহমদ আশেকী,কবি মাসুদ হাসান,কবি পংকজ শীল এবং কবি আজমল সায়েম।