সালাউদ্দিন আহমেদ, জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরে জেলা বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল রিয়াজ উদ্দিন পরিবারর।রবিবার(২৭এপ্রিল) দুপুরে জামালপুর জেলা বাস -মিনিবাস কল্যাণ তহবিল কেন্দ্রীয় বাসটার্মিনালের শ্রমিক ইউনিয়নের অফিস কক্ষে বাস - মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ চেক হস্তান্তর করা হয়।
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াতুল আলম শুভ, জামালপুর জেলা বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়ন রেজঃ নং ঢাকা ৮২২ এর আহব্বায়ক এস এম মোসাদ্দেক আলী (মোহন),যুগ্ম-আহব্বায়ক হারুন অর রশিদ (হারুন)সদস্য তহিদুজ্জমান ছানোয়ার হোসেন, মিজানুর রহমান ধইলা,মোঃ আনোয়ার হোসেন শাহীন,নুর ইসলাম নুরু মুসাব্বির আহম্মদ জুয়েল,সুজন শেখ,মো: মতিউর রহমান কান্দাপাড়া বাজার শাখার সভাপতি মো: তুতা মিয়া কান্দা প্রমুখ।
জামালপুর জেলা বাস- মিনিবাস ইউনিয়ন ও শ্রমিক কল্যাণ সদস্য সরিষাবাড়ী তারাকান্দি কান্দারপাড়া পোগলদিঘা গ্রামের মরহুম রিয়াজ উদ্দিন তার স্ত্রী হাতে আনোয়ারা বেগমের কাছে নগদ ৬০,০০০০(ষাট হাজার) টাকার চেক ও মৃতের দাফন কাফনের জন্য খরচ হওয়া ২০০০,দুই হাজার,নগদ প্রদান করা হয়।
চেক বিতরন শেষে সকল নেতৃবৃন্দ তাদের নিজ অনুভূতির প্রকাশ করেন।