সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণী সম্পন্ন
ডেস্ক নিউজ::
আজ ১৯ এপ্রিল ২০২৫, প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির ২০২৫ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বিদ্যালয়ের অধ্যক্ষ অ্যাডভোকেট আবু হানিফ নোমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক নির্মল শুক্ল বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের খ্যাতিমান কবি ও গীতিকার আলহাজ্ব শেখ এম. এ. ওয়ারিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের সভাপতি, কবি ও সাহিত্যিক শেখ একেএম জাকারিয়া।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনাপর্ব শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দেহ ও মনের সুসম বিকাশে সহায়ক ভূমিকা রাখে এবং ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলে।