দিরাই প্রতিনিধিঃ
দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের হল রুমে এই বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হুসাইন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিব সরকার,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ মিজানুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন অভিভাবক সদস্য আনোয়ার চৌধুরী, সহকারি শিক্ষক মোজাম্মেল হক, রীমা দাস প্রমুখ।